Sylhet Today 24 PRINT

১০ বছর পর সমাবেশের অনুমতি পেল জামায়াত

সিলেটটুডে ডেস্ক |  ১০ জুন, ২০২৩

দীর্ঘ ১০ বছর পর রাজধানী‌তে সমা‌বেশ করার অনুমতি পে‌য়ে‌ছে জামায়া‌তে ইসলামী।

দল‌টি বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে শ‌নিবার সমা‌বেশ কর‌তে চাই‌লেও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) তা‌দের‌কে রমনার ই‌ঞ্জি‌নিয়ার্স ইনস্টি‌টিউশন মিলনায়ত‌নে কর্মসূ‌চি পাল‌নের অনুম‌তি দি‌য়ে‌ছে।

ত‌বে পুলিশ বলেছে, মি‌ছিল করা যা‌বে না। সড়কে যান চলাচলও বন্ধ করা যা‌বে না।

শুক্রবার রাত ১২টার দি‌কে এ অনুম‌তি দেওয়া হয়।

এর আ‌গে এ বিষয়ে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, জামায়াতকে সড়কে নয় বদ্ধ মিলনায়তনে সমাবেশে করার অনুমতি দেওয়া যায় কিনা ভাবা হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.