Sylhet Today 24 PRINT

নিবন্ধন পেল বাংলাদেশ জাসদ, প্রতীক মোটরগাড়ি

সিলেটটুডে ডেস্ক |  ১৯ জুন, ২০২৩

রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেল বাংলাদেশ জাসদ। দলটির প্রতীক নির্ধারণ করা হয়েছে মোটরগাড়ি (কার)। নির্বাচন কমিশনের কাছ থেকে নিবন্ধন সংক্রান্ত চিঠি পেয়েছেন বলে সোমবার (১৯ জুন) দলটির সভাপতি শরীফ নূরুল আম্বিয়া নিশ্চিত করেছেন।

২০১৬ সালে নেতৃত্বের দ্বন্দ্বে জাসদ দুই ভাগ হয়ে যায়। কাউন্সিল অধিবেশনে হাসানুল হক ইনু বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পুনর্নির্বাচিত হলেও বিভক্তি সৃষ্টি হয় সাধারণ সম্পাদক নির্বাচন ঘিরে।

কাউন্সিল অধিবেশনে নেতৃত্ব নির্বাচন চলার মধ্যেই দলটির শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতা নতুন কমিটি ঘোষণা করেন। শরীফ নূরুল আম্বিয়াকে সভাপতি, নাজমুল হক প্রধানকে সাধারণ সম্পাদক ও মঈন উদ্দীন খান বাদলকে কার্যকরী সভাপতি করে সেই কমিটি দেয়া হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.