Sylhet Today 24 PRINT

গণঅধিকার পরিষদের রেজা কিবরিয়া অংশের ভারপ্রাপ্ত সদস্য সচিব ফারুক হাসান

সিলেটটুডে ডেস্ক |  ২০ জুলাই, ২০২৩

ফারুক হাসান। ছবি: সংগৃহীত

ড. রেজা কিবরিয়ার নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সদস্য সচিব করা হয়েছে ফারুক হাসানকে।

মঙ্গলবার সন্ধ্যায় সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির এক ভার্চুয়াল সভায় তাকে এ দায়িত্ব দেওয়া হয়।

ওই সভার সভাপতিত্ব করেন সংগঠনের একাংশের আহ্বায়ক রেজা কিবরিয়া।

বৃহস্পতিবার (২০ জুলাই) রেজার নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদের দপ্তরের সহসমন্বয়ক শাহাবদ্দিন শুভ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়।

সম্প্রতি নুরুল হক নুরের অনুসারীরা অভিসংশন করে রেজা কিবরিয়াকে আহ্বায়কের পদ থেকে বাদ দিলে গণঅধিকার পরিষদ বিভক্ত হয়ে পড়ে। এখন সংগঠনের অপর অংশের নেতৃত্বে আছেন সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.