Sylhet Today 24 PRINT

শুক্রবার আওয়ামী লীগের ৩ সংগঠনের শান্তি সমাবেশ

সিলেটটুডে ডেস্ক |  ২৬ জুলাই, ২০২৩

ছবি: সংগৃহীত

ক্ষমতাসীন আওয়ামী লীগের তিন সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ২৭ জুলাইয়ের নির্ধারিত শান্তি সমাবেশ একদিন পিছিয়ে ২৮ জুলাই করার সিদ্ধান্ত নিয়েছে।

শুক্রবার বিকেল ৩টায় আগারগাঁওয়ে বাণিজ্য মেলার (পুরনো) মাঠে তাদের এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে।

বুধবার রাতে আয়োজকরা বলেন, আগারগাঁওয়ের বাণিজ্য মেলা মাঠটি সমাবেশের জন্য উপযোগী নয়। মাঠটিকে ব্যবহার উপযোগী করার জন্য একদিন সময় প্রয়োজন। এ জন্য শান্তি সমাবেশ এক দিন পিছিয়ে ২৮ জুলাই শুক্রবার করা হয়েছে।

স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু বলেন, শুক্রবার পুরানো বাণিজ্য মেলা মাঠে সমাবেশ করবো আমরা।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া জানান, আগারগাঁওয়ের বাণিজ্য মেলার মাঠ শান্তি সমাবেশের জন্য উপযোগী না হওয়ায় বৃহস্পতিবারের সমাবেশ এক দিন পিছিয়ে শুক্রবার করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.