Sylhet Today 24 PRINT

খালেদাকে ধন্যবাদ জানালেন সুরঞ্জিত

সিলেটটুডে ডেস্ক |  ১৬ জানুয়ারী, ২০১৬

বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে ধন্যবাদ জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। 

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নিতে আগ্রহ প্রকাশ করায় তিনি খালেদা জিয়াকে ধন্যবাদ জানান।

শনিবার (১৬ জানুয়ারি) বেলা ১টার দিকে রাজধানীর তোপখানা রোডে শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত ‘পাকিস্তান পলিসিতে বিএনপি’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ ধন্যবাদ জানান।

সুরঞ্জিত বলেন, খালেদা জিয়া ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনে না এসে ভুল করেছেন। আর এ ভুল তিনি বুঝতেও পেরেছেন। তাই তিনি এবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছেন।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির সহ সভাপতি শেখ জাহাঙ্গীর আলম।

সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী সতীশ চন্দ্র রায়, যুবলীগ নেতা বদিউজ্জামান, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির সহসম্পাদক এম এ করিম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.