Sylhet Today 24 PRINT

নিজ সংগঠনের কর্মীদের হাতে ছাত্রলীগ নেতা আহত

নিজস্ব প্রতিবেদক |  ১১ ফেব্রুয়ারী, ২০১৫

সিলেট নগরীতে নিজ দলের কর্মীদের হামলায় গুরুতর আহত হয়েছে ছাত্রলীগের এক নেতা। আহত কাওসার আহমদ হিমেল ১৫নং ওয়ার্ড ছাত্রলীগের সহ-সভাপতি। বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। 

দলীয় সূত্রে জানা যায়- সিনিয়র-জুনিয়র দ্বন্ধের জের ধরে হামলার শিকার হন কাওসার আহমদ হিমেল। তাকে কুপিয়ে গুরুতর আহত করে প্রতিপক্ষ গ্রুপের কর্মীরা। তাকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

 

 

 

 

 

 

 

 

 

 

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.