Sylhet Today 24 PRINT

দুপুরে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন এরশাদ

নিজস্ব প্রতিবেদক  |  ১৯ জানুয়ারী, ২০১৬

দলের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হওয়ায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) বেলা ২টায় পার্টির বনানী কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। 

দলীয় সূত্রে মঙ্গলবার সকাল ১০টায় এতথ্য জানা যায়। 

রোববার (১৭ জানুয়ারি) রংপুরে কর্মী সম্মেলনে জিএম কাদেরকে পার্টির কো-চেয়ারম্যান ঘোষণা করায় দলের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

এ ঘটনায় ক্ষুব্ধ রওশনপন্থীরা কিছুক্ষণ পরেই রওশন এরশাদকে জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা করেন। 

মূলত এ বিষয়গুলো নিয়েই জরুরি এ সংবাদ সম্মেলনে ডেকেছেন পার্টির চেয়ারম্যান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.