Sylhet Today 24 PRINT

জিয়ার সমাধিতে খালেদা জিয়ার শ্রদ্ধা

সিলেটটুডে ডেস্ক |  ১৯ জানুয়ারী, ২০১৬

ফাইল ছবি

বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।

এসময় দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
 
মঙ্গলবার (১৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে পৌঁছান খালেদা জিয়া। এরপর ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। 

এ সময় মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন উপস্থিত নেতাকর্মীরা। 

দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম, ড. খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান, মঈন খান প্রমুখ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.