Sylhet Today 24 PRINT

বিএনপি ভারতবিরোধী নয় : প্রিন্স

সিলেটটুডে ডেস্ক |  ০২ জুলাই, ২০২৪

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বিএনপি ভারতবিরোধী নয়। সমমর্যাদার ভিত্তিতে ভারতসহ সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়। কিন্তু বন্ধু কোনো রাষ্ট্র যদি দেশের স্বার্থ বিনষ্ট করে, তার বিরুদ্ধে অবস্থান নিতে বিএনপি কুণ্ঠা করবে না।

মঙ্গলবার (২ জুলাই) বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাটে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশে প্রিন্স এসব কথা বলেন।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া আওয়ামী লীগ সরকারের প্রতিহিংসার শিকার। নানা শর্তের বেড়াজালে বেগম খালেদা জিয়াকে কার্যত গৃহবন্দি করে রাখা হয়েছে। চিকিৎসকদের পরামর্শ থাকলেও তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়া হচ্ছে না।

হালুয়াঘাট পৌর শহরের অগ্রযাত্রা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম ও সঞ্চালনায় ছিলেন আবু হাসনাত বদরুল কবির।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আসলাম মিয়া বাবুল, হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, আরফান আলী, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী, বীর মুক্তিযোদ্ধা কাজিম উদ্দিন, আলী আশরাফ, আনিসুর রহমান মানিক, মোয়াজ্জেম হোসেন খান লিটন ও ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সভাপতি শামসুল হক প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.