Sylhet Today 24 PRINT

বিএনপির মিডিয়া সেল থেকে কাদের গনিকে অব্যাহতি

সিলেটটুডে ডেস্ক |  ২৭ আগস্ট, ২০২৪

বিএনপি মিডিয়া সেলের সদস্য কাদের গনি চৌধুরীকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সোমবার রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্যসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এবং আহ্বায়ক মওদুদ আলমগীর পাভেল স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপি মিডিয়া সেলের সদস্য কাদের গনি চৌধুরীকে দলীয় সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বিএনপি মিডিয়া সেলের সদস্যপদ ও সেলের সব কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.