Sylhet Today 24 PRINT

যৌক্তিক সময়েই নির্বাচন : ড. ইউনূস

সিলেটটুডে ডেস্ক |  ৩১ আগস্ট, ২০২৪

অন্তর্বর্তী সরকার যৌক্তিক সময়েই নির্বাচন আয়োজন করবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (৩১ আগস্ট) প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে এ কথা জানান তিনি।

এ সময় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে আসন্ন দুর্গা পূজায় কেউ যাতে নৈরাজ্য করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকতে ইসলামি দলগুলোর প্রতি আহ্বান জানান তিনি।

গত বৃহস্পতিবার দেশ সংস্কার প্রসঙ্গে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে প্রস্তাব আহ্বান করে অন্তর্বর্তী সরকার। তারই পরিপ্রেক্ষিতে আজ রাজনৈতিক দলগুলো সঙ্গে বৈঠকে বসলেন প্রধান উপদেষ্টা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.