Sylhet Today 24 PRINT

সাবেক মন্ত্রী শাজাহান খান গ্রেপ্তার

সিলেটটুডে ডেস্ক |  ০৬ সেপ্টেম্বর, ২০২৪

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক নৌমন্ত্রী শাজাহান খানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক।

তিনি জানান, শাজাহান খানের নামে একাধিক মামলা রয়েছে। তবে ধানমন্ডি থানায় দায়ের হওয়া একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য ছিলেন শাজাহান খান। তিনি প্রথমবার ১৯৮৬ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাদারীপুর-২ আসন থেকে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। একই আসন থেকে পরে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে ১৯৯১ থেকে ২০২৪ সাল পর্যন্ত প্রতিটি নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.