Sylhet Today 24 PRINT

আরও এক মামলা থেকে খালাস পেলেন তারেক রহমান

সিলেটটুডে ডেস্ক |  ০৭ সেপ্টেম্বর, ২০২৪

মাদারীপুর জেলা মানহানির একটি মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান (ভারপ্রাপ্ত চেয়ারম্যান) তারেক রহমান।

শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে মাদারীপুর জেলা ম্যাজিস্ট্রেট আদালত তাকে খালাস দেয় বলে জানিয়েছে বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবীর খান।

শায়রুল কবীর খান জানান, রাজনৈতিক হয়রানি মূলক উদ্দেশ্য বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর বিরুদ্ধে মাদারীপুর জেলা আওয়ামী লীগ নেতা এডভোকেট বাবুল আকতার ২০১৪ সালে মানহানির মামলা করেন।

মামলার বাদী বাবুল আকতার নিজেই গত ৭ আগস্ট সালে মাদারীপুর জেল চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা প্রত্যাহারের আবেদন করেন।

পরে আজকে তারেক রহমানের আইনজীবী মাদারীপুর জেলা আইনজীবী ফোরাম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোলজার আহমেদ চিশতি বিজ্ঞ আদালত শুনানি করে ১৩ আগস্ট সিআর ১১৭৪/১৪সিএম মামলা "দি কোড অব ক্রিমিনাল প্রসিডিওর ২৪৮ ধারা মতে মামলাটি প্রত্যাহারের অনুমতি প্রদান করা হলে আসামিকে খালাস প্রদান করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.