Sylhet Today 24 PRINT

সরকার পতনের পর প্রথম বিবৃতিতে বিচারবহির্ভূত হত্যা বন্ধের দাবি ছাত্রলীগের

সিলেটটুডে ডেস্ক |  ২২ সেপ্টেম্বর, ২০২৪

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ ও নিরাপদ ক্যাম্পাসের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ।

রোববার (২২ সেপ্টেম্বর) আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠনটির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এমন দাবি করা হয়।

বিজ্ঞাপ্তিতে বলা হয়, ‘সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জল হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শামীম মোল্লা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আব্দুল্লাহ আল মাসুদসহ দেশের বিভিন্ন প্রান্তে সংঘটিত বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে উদ্বেগ প্রকাশ এবং নিরপেক্ষ তদন্তসাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ।’

গত ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর এই প্রথম গণমাধ্যমে নিজেদের বক্তব্য পাঠাল ছাত্রলীগ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.