Sylhet Today 24 PRINT

র‍্যাবের হাতে গ্রেপ্তার সাবেক প্রতিমন্ত্রী জাহিদ ফারুক

সিলেটটুডে ডেস্ক |  ২২ সেপ্টেম্বর, ২০২৪

সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

রোববার রাজধানীর অভিজাত এলাকা বারিধারা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সন্ধ্যায় র‍্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস সাংবাদিকদের জানান, সাবেক এই প্রতিমন্ত্রীর বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে।

তাকে ডিবিতে হস্তান্তর করা হবে জানিয়ে তিনি বলেন, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অবস্থান নিশ্চিত হওয়ার পর রাজধানীর বারিধারা থেকে গ্রেপ্তার করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.