Sylhet Today 24 PRINT

সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী গ্রেপ্তার

সিলেটটুডে ডেস্ক |  ০১ অক্টোবর, ২০২৪

খুলনার সাবেক সংসদ সদস্য (এমপি) আব্দুস সালাম মুর্শেদীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব।

মঙ্গলবার (১ অক্টোবর) রাতে তাকে রাজধানী থেকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং-এর সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান এসব তথ্য নিশ্চিত করেছেন।

এক ক্ষুদে বার্তায় র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়, ২০২২ সালে খুলনার ফুলতলা এলাকায় হামলা, আক্রমণ ও হত্যার অভিযোগে দায়ের করা মামলায় খুলনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদীকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

ব্যবসায়ী আব্দুস সালাম মুর্শেদী জাতীয় দলের সাবেক ফুটবলার ছিলেন।

উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই গা ঢাকা দিয়েছিলেন আব্দুস সালাম মুর্শেদী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.