Sylhet Today 24 PRINT

চট্টগ্রামে গ্রেপ্তার নোয়াখালীর সাবেক এমপি একরামুল

সিলেটটুডে ডেস্ক |  ০২ অক্টোবর, ২০২৪

নোয়াখালী-৪ (সদর ও সুবর্ণচর) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ একরামুল করিম চৌধুরীকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

মঙ্গলবার (১ অক্টোবর) রাতে চট্টগ্রাম মহানগরীর খুলশী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৭ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (গণমাধ্যম) শরীফ-উল-আলম।

তিনি জানান, সাবেক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীকে চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন আব্দুল মালেক লেন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.