Sylhet Today 24 PRINT

গণগ্রেপ্তারের প্রতিবাদ আওয়ামী লীগের

সিলেটটুডে ডেস্ক |  ০৮ অক্টোবর, ২০২৪

সারা দেশে দলীয় নেতাকর্মীদের গণগ্রেপ্তার করা হচ্ছে দাবি করে তার প্রতিবাদ জানিয়েছে আওয়ামী লীগ।

সোমবার আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া পোস্টে এ দাবি করা হয়।

পোস্টে বলা হয়, আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর অত্যাচার-নির্যাতন চালানো হচ্ছে। রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত হয়ে হয়রানিমূলক মামলা দিচ্ছে। আওয়ামী লীগের তৃণমূল থেকে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিচ্ছে। আবার যাদের নামে মামলা নেই তাদেরকে গ্রেপ্তার করে মামলায় অন্তর্ভুক্ত করা হচ্ছে।

এতে বলা হয়, আওয়ামী লীগের নেতাকর্মীদের সংগঠন করার সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

সাবের হোসেন চৌধুরীসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের মিথ্যা মামলায় নির্বিচারে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সাথে তাদের নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.