Sylhet Today 24 PRINT

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার

সিলেটটুডে ডেস্ক |  ১৪ অক্টোবর, ২০২৪

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাজধানীর নিউ ইস্কাটন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক গণমাধ্যমকে বলেন, আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে, সে ব্যাপারে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়ার পর তার মন্ত্রিসভার সদস্য ও আওয়ামী লীগের অনেক নেতাকে একে একে গ্রেপ্তার করছে বিভিন্ন বাহিনী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.