Sylhet Today 24 PRINT

সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ আব্দুস শহীদ গ্রেপ্তার

সিলেটটুডে ডেস্ক |  ৩০ অক্টোবর, ২০২৪

সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ আব্দুস শহীদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর উত্তরা এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, রাত সাড়ে ১১টার দিকে উত্তরা ১০ নম্বর সেক্টরের একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যার ঘটনায় তার নামে তিনটি মামলা রয়েছে। তাকে আদালতে হাজির করা হবে।

আব্দুস শহীদ মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য। বিলুপ্ত দ্বাদশ জাতীয় সংসদে তিনি ওই আসন থেকে নির্বাচিত হয়েছিলেন। পরে তিনি কৃষিমন্ত্রী দায়িত্ব পালন করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.