Sylhet Today 24 PRINT

নাহিদের সামনেই এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ

সিলেটটুডে ডেস্ক |  ২১ মার্চ, ২০২৫

ছবি: সংগৃহীত

বরিশাল ক্লাবে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সামনেই দুটি গ্রুপ সংঘর্ষে জড়িয়েছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেল ৫টার দিকে বরিশাল ক্লাবে এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলাম মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। ইফতার পরবর্তী তার বক্তৃতা শেষে অধিকাংশ সাংবাদিক চলে যান। এরপর বরিশাল ক্লাবের হলরুমে দলের দুটি গ্রুপের নেতাকর্মীরা তাদের কমিটি গঠন নিয়ে বিবাদে জড়িয়ে পড়ে। পদবঞ্চিতরা বিক্ষোভ করলে অপর গ্রুপের সাথে তাদের সংঘর্ষের ঘটনা ঘটে।

এসময় কেন্দ্রীয় নেতৃবৃন্দ মাইক দিয়ে তাদের থামার জন্য বার বার অনুরোধ জানালেও, আহ্বায়ক নাহিদ ইসলামের উপস্থিতিতেই সংঘর্ষ চলতে থাকে। পরে, যখন নাহিদ ইসলাম সভা শেষে বের হয়ে যান, তখন গাড়ির সামনে বিক্ষোভ শুরু হলে আবারও উত্তেজনা দেখা দেয়। সেখানে এক গ্রুপের প্রতিবাদকারীরা গাড়ির পথরোধ করলে, অপর গ্রুপও সেখানে উপস্থিত হয়ে উত্তেজনা আরও বাড়িয়ে তোলে।

পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.