Sylhet Today 24 PRINT

ইউনূস বাংলাদেশকে ইউরোপ-আমেরিকা বানানোর কথা বলে প্রতারণা করেছেন: রাশেদ খান

সিলেটটুডে ডেস্ক |  ১১ নভেম্বর, ২০২৫

ড. ইউনূস বাংলাদেশকে আমেরিকা-ইউরোপের মতো বানানোর কথা বলে প্রতারণা করেছেন বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন।

সোমবার (১০ নভেম্বর) দুপুরে ঝিনাইদহ সদর উপজেলার গোয়ালপাড়া বাজারে নির্বাচনী গণসংযোগকালে তিনি এমন মন্তব্য করেন।

রাশেদ খাঁন বলেন, ভেবেছিলাম ড. ইউনূস বাংলাদেশকে সিঙ্গাপুর, ইউরোপের মতো বানাবেন। কিন্তু তিনি বাংলাদেশকে আমেরিকা বানানোর কথা বলে আমাদের সঙ্গে প্রতারণা করেছেন। ড. ইউনূস ক্ষমতায় আসার পর এখন পর্যন্ত কোনও দৃশ্যমান উন্নয়ন ঘটাতে পারেননি। বিচার ও সংস্কারের মুলা ঝুলিয়ে নির্বাচনকে বিলম্বিত করা হয়েছে।

তিনি বলেন, আওয়ামী লীগের ডামি এমপিদের ভারতীয় গোয়েন্দা সংস্থা নির্বাচনে নামাতে তৎপর হয়েছে। আগামী নির্বাচনে কোনো আওয়ামী লীগের ডামি এমপিদের সুযোগ দেওয়া হবে না।

তিনি আরও বলেন, আগামী নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদ হবে ভারতীয় আধিপত্যবাদ মুক্ত সংসদ। জুলাই অভ্যুত্থানের মধ্যদিয়ে এ দেশে আর মাস্তানতন্ত্রের রাজনীতি বিদায় নিয়েছে। দেশে আর মাস্তানির রাজনীতি, হেডমগিরির রাজনীতি জনগণ মেনে নেবে না।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.