Sylhet Today 24 PRINT

ইসির সঙ্গে বৈঠকে বসছে জামায়াতে ইসলামী

সিলেটটুডে ডেস্ক |  ০৭ জানুয়ারী, ২০২৬

ছবি: সংগৃহীত

আসন্ন সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে বসছে জামায়াতে ইসলামী। বৈঠকে থাকবে জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের সমন্বয়ে গঠিত ছয় সদস্যের প্রতিনিধি দল। ইসির সঙ্গে বৈঠকে এই নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে ।

আজ বুধবার বিকেল তিনটায় দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের নেতৃত্বে দলটির প্রতিনিধিরা এই বৈঠক করবে। বৈঠকটি রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত হবে।

প্রতিনিধি দলে আরও থাকবেন দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.