Sylhet Today 24 PRINT

খেলাফত মজলিস ছেড়ে জামায়াতে যোগ দিলেন ধর্মীয় বক্তা আলী হাসান উসামা

সিলেটটুডে ডেস্ক |  ১৭ জানুয়ারী, ২০২৬

খেলাফত মজলিস ছেড়ে জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন ধর্মীয় বক্তা আলী হাসান উসামা।

শনিবার (১৭ জানুয়ারি) জামায়াত কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন তিনি।

বিষয়টি নিশ্চিত করছেন বাংলাদেশ ইসলামী দাওয়াহ্ সেন্টারের চেয়ারম্যান মুফতি নুরুজ্জামান নোমানী।

এক ফেসবুক পোস্টে তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন শাইখুল হাদিস আল্লামা মুফতি আলী হাসান উসামা ভাই। দীর্ঘ দুই বছরের মেহনত আল্লাহ তায়ালা কবুল করেছেন।

আলী হাসান উসামা আসন্ন সংসদ নির্বাচনে খেলাফত মজলিসের মনোনয়নে সিলেট-৪ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.