Sylhet Today 24 PRINT

পথসভায় জামায়াত-এনসিপির প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ

সিলেটটুডে ডেস্ক |  ২৩ জানুয়ারী, ২০২৬

ঢাকা-৮ আসনে জামায়াত-এনসিপির ১০ দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর পথসভা চলাকালে ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার রাতে রমনা এলাকায় এ ঘটনা ঘটে।

ডিম নিক্ষেপের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, পথসভা চলাকালে ওপর থেকে একাধিক ডিম নিক্ষেপ করা হয়। এ সময় উপস্থিত নেতাকর্মীরা ‘বাধা আসবে যেখানে, লড়াই হবে সেখানে’ স্লোগান দিতে থাকেন।

তবে পরিস্থিতি শান্ত রাখতে নাসীরুদ্দীন পাটওয়ারী নেতাকর্মীদের ধৈর্য ধারণ ও শান্ত থাকার আহ্বান জানান। তিনি বলেন, আমাদের সবার মাথার ওপরে পচা ডিম নিক্ষেপ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.