নিজস্ব প্রতিবেদক | ০৫ ফেব্রুয়ারী, ২০২৬
সিলেট জেলা ব্যবসায়ী ফোরামের আয়োজনে সিলেট-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের সমর্থনে প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে এই প্রচার মিছিল শুরু হয়৷এতে উপস্থিত ছিলেন ব্যবসায়ী ফোরামের সদস্য ও নেতৃবৃন্দ।
এ-সময় উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত সিলেট-১ আসনের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, সিলেটের অর্থনীতির প্রসারের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে তাঁর। এ পরিকল্পনায় ব্যবসার প্রসার, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সামগ্রিকভাবে কর্মসংস্থান বৃদ্ধিতে সহায়ক হবে। প্রাকৃতিক ও ধর্মীয় পর্যটন সংশ্লিষ্ট অবকাঠামো উন্নয়নেও কাজ করবেন বলে জানান তিনি।
ব্যবসায়ী নেতৃবৃন্দ বলেন, দীর্ঘ ১৫ বছর পর জাতীয় সংসদ নির্বাচনের জন্য মানুষের উৎসাহ উদ্দীপনা রয়েছে। এই আমেজ ধরে রাখতে ধানের শীষের পক্ষে প্রচারণায় নেমেছেন তারা।