Sylhet Today 24 PRINT

সকালে ‘না’ বলে দুপুরে শপথ নিলেন জামায়াতের সংসদ সদস্যরা

সিলেটুডে ডেস্ক |  ১৭ ফেব্রুয়ারী, ২০২৬

ছবি: সংগৃহীত

জামায়াত নেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সকালে শপথ নেবেন না জানালেও দুপুরে সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নবনির্বাচিত সংসদ সদস্যরা।

আজ মঙ্গলবার সকাল থেকে দুপুর সাড়ে ১২টার কিছু আগে জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে এই অনুষ্ঠান শুরু হয়েছিলো। এর পরে সংবিধান সংস্কার পরিষদে শপথ অনুষ্টিত হবে বলে জানা গেছে ।

শপথের আগে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। শপথ পড়িয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

এর আগে আজ সকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ দলের পক্ষ্য থেকে জানিয়ে বলেছিলেন, ‘আমরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য নির্বাচিত হইনি’। এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহন করবেন না বলেও জানিয়েছেন । এ বিয়য়ে জানার পর জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছিলেন, বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ার জামায়াতের নির্বাচিতরা কোনো শপথই নেবেন না।

উল্লেখ্য আজ ১৭ ফেব্রুয়ারি দুপুর সাড়ে ১২টার কিছু আগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নবনির্বাচিত সংসদ সদস্যরা জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহন করলেও বিএনপির পক্ষ্য থেকে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ার কোন খবর পাওয়া যায় নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.