সিলেটটুডে ডেস্ক | ১৪ ফেব্রুয়ারী, ২০১৬
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনির্বাচিত সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ।
শনিবার রাত সাড়ে ১০টার চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে সাক্ষাৎ করেন তারা। এসময় কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ইনাম আহমদ চৌধুরী, বিএনপির যুগ্ম মহাসচিব ও সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা মো: শাহাজাহান, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব এম.এ হক, সিলেট জেলা বিএনপির সদ্য সাবেক আহ্বায়ক এডভোকেট নুরুল হক, বিএনপির কেন্দ্রীয় সদস্য ও সাবেক এমপি আলহাজ্ব শফি আহমদ আহমদ চৌধুরী ও জাসাস-এর কেন্দ্রীয় সহ-সভাপতি চিত্রনায়ক হেলাল খান।
নবনির্বাচিত সিলেট জেলা ও মহানগর বিএনপি নেতৃবৃন্দের মধ্য থেকে উপস্থিত ছিলেন- সিলেট জেলা সভাপতি আবুল কাহের শামীম, সাধারন সম্পাদক আলী আহমদ, সিলেট মহানগর সভাপতি নাসিম হোসাইন, সাধারন সম্পাদক বদরুজ্জামান সেলিম ও সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দীকি, সিলেট জেলা বিএনপি নেতা এমরান আহমদ চৌধুরী ও এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন।
সাক্ষাৎকালে শান্তিপুর্ন ও সুষ্ঠু কাউন্সিল উপহার দেয়ায় সিলেট বিএনপির প্রশংসা করেন ও নির্বাচিতদের স্বাগত জানান দেশনেত্রী বেগম খালেদা জিয়া।
তিনি বলেন- সিলেট জেলা ও মহানগর বিএনপির কাউন্সিল সারাদেশের জন্য একটি উজ্জল দৃষ্ঠান্ত হয়ে থাকবে। নবনির্বাচিত এই কমিটি বৃহত্তর সিলেটে গনতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে গুরুত্বপুর্ন ভুমিকা পালন করবে বলে আমার বিশ্বাস। কাউন্সিলের মাধ্যমে নেতা নির্বাচনের প্রক্রিয়া দলের সকল স্তরে অব্যাহত রাখার প্রত্যয় ব্যাক্ত করেন তিনি। তিন বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া গোটা সিলেট বিভাগকে বিএনপির দুর্জয় ঘাটিতে পরিনত করার জন্য উপস্থিত বিএনপি নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।