Sylhet Today 24 PRINT

ইউপি নির্বাচন: দলের প্রার্থীদের প্রত্যয়ন করবেন শেখ হাসিনা

সিলেটটুডে ডেস্ক |  ১৫ ফেব্রুয়ারী, ২০১৬

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যয়ন করবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

সোমবার নির্বাচন কমিশন সচিবালয়ে এসে সাংবাদিকদের এ কথা জানান দলের তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন।।

এর আগে ইউপি নির্বাচনে মনোনয়ন দানেরব্যাপরে দল থেকে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তিদের নামের তালিকা জমা দিতে আওয়ামী লীগের তিন সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে তিনি ইসি সচিবালয়ে আসেন।

উল্লেখ্য, আগামী ২২ মার্চ দেশের ৭৫২ ইউনিয়নে প্রথম ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে মনোনয়ন জমা দেয়ার শেষ সময় ২২ ফেব্রুয়ারি। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.