Sylhet Today 24 PRINT

পাটওয়ারী বলছেন— সরকার তাদের ৩টা দাবি মানলে ঢাকায় আর ককটেল ফুটবে না

সিলেটটুডে ডেস্ক |  ২২ সেপ্টেম্বর, ২০২৬

ছবি: সংগৃহীত

জামায়াত-এনসিপি জোটের তিনটা দাবি মানলে ঢাকা শহরে আর কোনো ককটেল ফুটববে না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

গতকাল সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

১১ দলীয় জোট আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো মিছিল করে না, বিএনপির এমন অভিযোগের প্রতিক্রিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘এটা ঠিক না। গতকালও দুটি মিছিল হয়েছে। আমরা তো বলছি আওয়ামী লীগকে বাংলাদেশে বাদ দিতে হলে সংস্কার দরকার। ১১ দলীয় জোট এটাই তো বলে আসছে। গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার এবং সংস্কার—আমরা তো এই তিনটি দাবিতে অনবরত রাজপথে আছি। সরকার তো এই দাবিগুলো মানছে না। সরকার দাবিগুলো মানলে তো ককটেল আর ফুটবে না ঢাকা শহরে।’

গতকালও দুইটি মিছিল হয়েছে দাবি করে তিনি বলেন, আওয়ামী লীগকে (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) বাংলাদেশে বাদ দিতে হলে সংস্কার দরকার। ১১ দলিয় জোট এটাইতো বলে আসছে।

তিনি আরও বলেন, ‘গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার এবং সংস্কার—আমরা তো এই তিনটি দাবিতে অনবরত রাজপথে আছি। সরকার তো এই দাবিগুলো মানছে না। দাবিগুলো মানলে তো ককটেল আর ফুটবে না ঢাকা শহরে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.