Sylhet Today 24 PRINT

ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন, রাতে প্রকাশ

সিলেটটুডে ডেস্ক |  ২২ ফেব্রুয়ারী, ২০১৬

বাংলাদেশ ছাত্রলীগের ৩০১ সদস্য বিশষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছেন আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রাতেই তা ঘোষণা করা হবে।

ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার সন্ধ্যায় ৩০১ সদস্য বিশিষ্ট এ কমিটি অনুমোদন হয়। কিছুক্ষণের মধ্যে তা মিডিয়া প্রকাশ করা হবে।

এর আগে ২০১৫ সালের ২৫ ও ২৬ জুলাই বাংলাদেশ ছাত্রলীগের ২৮তম জাতীয় সম্মেলনের মাধ্যমে সাইফুর রহমান সোহাগ সভাপতি ও জাকির হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে পাঁচ সদস্যবিশষ্ট কমিটি ঘোষণা করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.