Sylhet Today 24 PRINT

সিলেটের ৫ নেতা ঠাঁই পেলেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে

নিজস্ব প্রতিবেদক |  ২২ ফেব্রুয়ারী, ২০১৬

বাংলাদেশ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে ঠাঁই পেয়েছেন সিলেটের ৫ নেতা। এদের মধ্যে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের দুজন ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র নেতা রয়েছেন।

সোমবার রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের এই পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়। এরআগে সন্ধ্যায় পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে সিলেটের নেতাদের মধ্যে উপ-গণযোগাযোগ বিষয়ক সম্পাদক পদে মঈনুল ইসলাম ফয়সাল (সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি), উপ-কৃষি বিষয়ক সম্পাদক পদে শামীম মোল্লা (সিলেট কৃষি বিদ্যালয় ছাত্রলীগের সভাপতি), উপ-শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক পদে মাহিবুল হাসান মুকিত (শাবিপ্রবি ছাত্রলীগ নেতা), উপ-সাহিত্য বিষয়ক সম্পাদক পদে রহমত উল্লাহ শাকুর (শাবিপ্রবি ছাত্রলীগ নেতা) ও সহ-সম্পাদক পদে শহীদ চৌধুরী ঠাঁই পেয়েছেন।

প্রসঙ্গত, গত বছরের ২৬ জুলাই বাংলাদেশ ছাত্রলীগের ২৮তম জাতীয় সম্মেলনে সাইফুর রহমান সোহাগ সভাপতি ও জাকির হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.