Sylhet Today 24 PRINT

খালেদাকে আত্মসমর্পণের নির্দেশ

গ্যাটকো দুর্নীতি মামলা

সিলেটটুডে ডেস্ক |  ২৩ ফেব্রুয়ারী, ২০১৬

গ্যাটকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১৩ আসামিকে আগামী ১৩ এপ্রিলের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন বিচারিক আদালত।

খালেদা জিয়ার বিরুদ্ধে গ্যাটকো দুর্নীতি মামলা বিচারিক আদালতে চলবে বলে দেওয়া চূড়ান্ত রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি গত ১৫ ফেব্রুয়ারি প্রকাশ করেন বিচারপতি মো. নূরুজ্জামান ও বিচারপতি আব্দুর রবের হাইকোর্ট বেঞ্চ।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলাটি বাতিলে প্রধান আসামি খালেদা জিয়ার করা আবেদন খারিজ করে গত বছরের ৫ আগস্ট সংক্ষিপ্ত এ রায়টি দেওয়া হয়।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) পূর্ণাঙ্গ রায়ের নথি ঢাকার বিশেষ জজ-৩ আদালতে উপস্থাপন করে শুনানির দিন ধার্যের আবেদন জানান দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল।

এরপর খালেদাসহ মামলাটির ১৩ আসামিকে আগামী ১৩ এপ্রিলের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেন আদালতের বিচারক আবু আহমেদ জমাদার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.