সিলেটটুডে ডেস্ক | ১৭ নভেম্বর, ২০২৬
ছবি: সংগৃহীত
বাসদের (মার্কসবাদী) তৃতীয় কেন্দ্রীয় কনভেনশন সম্পন্ন হয়েছে। কনভেনশন থেকে মাসুদ রানাকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্যের নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে।
১৫ ও ১৬ নভেম্বর রাজধানীর ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে দলের তৃতীয় কেন্দ্রীয় কনভেনশনের প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। এতে জাতীয় ও আন্তর্জাতিক পরিস্থিতি, সাংগঠনিক মূল্যায়ন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন প্রতিনিধিরা।
প্রতিনিধি সভায় সভাপতিত্ব করেন দলের নির্বাহী ফোরামের সমন্বয়ক মাসুদ রানা। সভায় সর্বসম্মতিক্রমে তাকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন— জয়দীপ ভট্টাচার্য, শফিউদ্দিন কবির আবিদ, সীমা দত্ত, মাসুদ রেজা, তসলিমা আক্তার বিউটি, ইন্দ্রাণী ভট্টাচার্য সোমা, আসমা আক্তার, আহসানুল আরেফিন তিতু, রাজু আহমেদ, রাশেদ শাহরিয়ার, নিলুফার ইয়াসমিন শিল্পী ও বিটুল তালুকদার।