Sylhet Today 24 PRINT

খালেদার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা : সোমবার বিএনপির বিক্ষোভ

সিলেটটুডে ডেস্ক |  ০২ এপ্রিল, ২০১৬

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা জারি করায় প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

ঘোষিত কর্মসূচি অনুযায়ি আগামী সোমবার (৪ এপ্রিল) রাজধানীসহ দেশের সকল জেলা সদর ও মহানগরে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি পালিত হবে।

শনিবার (২ এপ্রিল) নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন থেকে এ কর্মসূচি ঘোষণা করেন দলের সদ্য মনোনীত সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- দলের অর্থনীতি বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবীর খোকন, গণশিক্ষা বিষয়ক সম্পাদক সানাউল্লাহ মিয়া, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আবুল খায়ের ভূইয়া ও ধর্ম বিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদার প্রমুখ।

উল্লেখ্য, রাজধানীর যাত্রাবাড়ীতে যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ২৮ জনের বিরুদ্ধে গত বুধবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল ইসলাম মোল্লা দাখিলকৃত চার্জশিট আমলে নিয়ে তার গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা ওই মামলায় এ আদেশ দেয়া হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.