Sylhet Today 24 PRINT

বিএনপির সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হলেন সেলিম ও মিলন

নিজস্ব প্রতিবেদক |  ১৮ এপ্রিল, ২০১৬

বাংলাদেশ জাতীয়তাবাদি দল (বিএনপি)-র সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন দিলদার হোসেন সেলিম ও কলিম উদ্দিন মিলন। এ দু'জন যথাক্রমে গোয়াইনঘাট ও ছাতকের সাবেক সংসদ সদস্য। সেলিম সিলেট জেলা বিএনপির সভাপতির দায়িত্বেও ছিলেন।

সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নতুন সহ-সাংগঠনকি সম্পাদকদের নাম ঘোষণা করেছেন। এ সময় সিলেট বিভাগে দিলদার হোসেন সেলিম ও বিএনপি নেতা কলিম উদ্দিন মিলন নাম ঘোষনা করেন তিনি।

এরআগে  বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠননিক সম্পাদকের দায়ত্ব দেওয়া হয় ডা. শাখাওয়াত হোসেন জীবনকে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.