Sylhet Today 24 PRINT

ইনুকে ‘মশাল’ দেওয়ায় ইসিকে আইনি নোটিশ

সিলেটটুডে ডেস্ক |  ২৪ এপ্রিল, ২০১৬

জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর মধ্যকার গৃহদাহ পরবর্তী দলীয় প্রতীক ‘মশাল’ তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর নেতৃত্বাধীন অংশকে বরাদ্দ দেওয়ায় নির্বাচন কমিশনকে (ইসি) আইনি নোটিশ পাঠানো হয়েছে।

এ অংশের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, কার্যকরী সভাপতি মইনউদ্দীন খান বাদল ও সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধানের পক্ষে আইনজীবী ড. শাহদীন মালিক রোববার এ উকিল নোটিশ পাঠান বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

শরীফ নুরুল আম্বিয়া বলেন, আমরা উকিল নোটিশ পাঠিয়েছি। পাশাপাশি ‘মশাল’ প্রতীক নিয়ে ইসির  সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়ে এসেছি।

জাসদের নেতৃত্ব নিয়ে বিরোধের কারণে সম্প্রতি দলটি দুটি অংশে বিভক্ত হয়েছে। নির্বাচন কমিশনের সঙ্গে নিবন্ধিত দলটির কোন অংশ দলের ‘মশাল’ প্রতীক পাবে, তা নিয়ে ইসি শুনানিও করেছে।

এরপর ইসি মশাল প্রতীক ইনুর নেতৃত্বাধীন অংশকে বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নেয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.