Sylhet Today 24 PRINT

মহান মে দিবসে সমাবেশের অনুমতি পেলো বিএনপি

সিলেটটুডে ডেস্ক |  ২৯ এপ্রিল, ২০১৬

মে দিবসে বিএনপিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ১ মে (রোববার) সোহরাওয়ার্দী উদ্যানে এ সমাবেশের ডাক দিয়েছে বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দল। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।

শুক্রবার (২৯ এপ্রিল) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ।

এ ব্যাপারে রুহুল কবীর রিজভী আহমেদ জানান, বৃহস্পতিবার বিকেলের দিকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দেয় ডিএমপি। সোহরাওয়ার্দী উদ্যানে যথাসময়েই সমাবেশ শুরু হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.