Sylhet Today 24 PRINT

সিলেট জেলা-মহানগর ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

নিজস্ব প্রতিবেদক |  ২৯ এপ্রিল, ২০১৬

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেছে কেন্দ্রীয় ছাত্রদল।

শুক্রবার রাত ৯টায় কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারি এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার সন্ধ্যায় সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়।

তবে ঠিক কতো সদস্যের কমিটি অনুমোদন করা হয়েছে, তাৎক্ষণিকভাবে তিনি জানাতে পারেননি।

একটি সূত্র জানিয়েছে, জেলা ছাত্রদলের ২৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি এবং মহানগর ছাত্রদলের ২৪১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে।

প্রসঙ্গত, ২০১৪ সালের ১৮ সেপ্টেম্বর অ্যাডভোকেট সাঈদ আহমদকে সভাপতি ও রাহাত চৌধুরী মুন্নাকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়ে ৮ সদস্যের জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়। অন্যদিকে নুরুল আলম সিদ্দিকী খালেদকে সভাপতি ও আবু সালেহ মো. লোকমানকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়ে ৮ সদস্য বিশিষ্ট মহানগর ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.