Sylhet Today 24 PRINT

\'দেশে প্রতিদিন গড়ে ১৪ জন খুন হচ্ছেন\'

সিলেটটুডে ডেস্ক |  ৩০ এপ্রিল, ২০১৬

দেশে গড়ে প্রতিদিন ১৪ জন খুন হচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন,খালেদা জিয়া বলেন, বিচার বহির্ভূত ভাবে যাকে-তাকে খুন ও ঘুম করা হচ্ছে। যেখানে সেখানে মানুষের মরদেহ পাওয়া যাচ্ছে, এর মধ্যে অনেকের ঘুমের পর মরদেহও পাওয়া যাচ্ছে না। কেন দেশে এভাবে মানুষ খুন, ঘুম হচ্ছেন। আর এ ঘটনাকে সরকারের লোকজন বিচ্ছিন্ন ঘটনা বলে চালিয়ে যাচ্ছেন।

শনিবার (৩০ এপ্রিল) সন্ধ্যা ৬টায় জাতীয় কাকরাইল ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) জাতীয় কনভেনশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।।

এ সময় তিনি বলেন, মিথ্যা মামলা নিয়ে রিমান্ডে নিয়ে দেশের সম্মানিত নাগরিকদের অসম্মান করা হচ্ছে।

সরকারকে উদ্দেশ্য করে খালেদা জিয়া বলেন, দেশে যে সংকট সৃষ্টি করেছেন তা দেশের মধ্যেই নিরসন করুন।

দেশের মানুষের ওপর জুলুম নির্যাতন বন্ধ করে সুবিচার ও নাগরিকদের নিরাপত্তা ফিরিয়ে দেওয়াও আহ্বান জানান খালেদা জিয়া।

জাগপার সভাপতি শফিউল আলম প্রধানের সভাপতিত্বে কনভেনশনে জাপগার নেতাকর্মীসহ ২০ দলীয় জোটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.