নিউজ ডেস্ক | ০৬ মার্চ, ২০১৫
খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর চেহলাম উপলক্ষে তার আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল করেছে সিলেট ছাত্রদল। শুক্রবার বাদ আসর অনুষ্ঠিত এ মিলাদ ও দোয়া মাহফিলে আরাফাত রহমান কোকোর আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করা হয়। এছাড়াও খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা এবং দেশের মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদল নেতা বেলায়েত হোসেন মোহন, জেলা ছাত্রদল নেতা ওলি চৌধুরী, মহানগর ছাত্রদল নেতা মতিউর রহমান আফজাল, রুবেল ইসলাম, শেখ ওয়াহিদুজ্জামান সোহান, মিছলু আহমদ রাজ, সাঈদহোসেন, নাজমুল ইসলাম, জুয়েল আহমদ নিপু, রাবেল আহমদ, রাজন আচর্য্য, রুমন আহমদ, তাজুল ইসলাম, রাজিন আহমদ, আরিফ আহমদ প্রমুখ।