Sylhet Today 24 PRINT

এরশাদই থাকলেন জাপার চেয়ারম্যান, রওশন সিনিয়র কো চেয়ারম্যান

সিলেটটুডে ডেস্ক |  ১৪ মে, ২০১৬

অষ্টম জাতীয় কাউন্সিলের মাধ্যমে জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে হুসেইন মুহম্মদ এরশাদ ও সিনিয়র কো চেয়ারম্যান রওশন এরশাদ নির্বাচিত হয়েছেন।

শনিবার (১৪ মে)  ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউশনে অনুষ্ঠিত কাউন্সিলের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের হ্যাঁ ভোটে তারা নির্বাচিত হন।

এছাড়া কাউন্সিলের কণ্ঠ ভোটে কো চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারকে নির্বাচিত করা হয়। একই সময় কাউন্সিলের পর পূর্ণ কমিটি গঠনের ক্ষমতা এরশাদের হাতে দেন কাউন্সিলররা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.