Sylhet Today 24 PRINT

জিয়া ও কোকোর কবর জিয়ারত করলেন খালেদা

সিলেটটুডে ডেস্ক |  ২৩ মে, ২০১৬

পবিত্র রজনী শবে বরাতের রাতে প্রয়াত স্বামী জিয়াউর রহমান ও ছেলে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

রোববার (২২ মে) রাত সাড়ে ৮টায় শেরে বাংলানগরে জিয়াউর রহমান ও বনানীতে ছেলে কোকোর কবর জিয়ারত করেন তিনি।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিদায়ী কমিটির ভাইস চেয়ারম্যান  আব্দুল্লাহ আল নোমান, সেলিমা রহমান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.