Sylhet Today 24 PRINT

নাশকতার মামলা: আবারো বাড়লো রিজভীর জামিনের মেয়াদ

সিলেটটুডে ডেস্ক |  ২৯ মে, ২০১৬

নাশকতা ও গাড়ি ভাঙচুরের অভিযোগে পল্টন থানায় দায়ের করা একটি মামলায় বিএনপির যুগ্ম-মহাচিব রুহুল কবির রিজভীর হাই কোর্টের দেয়া জামিনের মেয়াদ এক বছরের জন্য বাড়ানো হয়েছে।

রোববার (২৯ মে) এ বিষয়ে দায়ের করা এক আবেদনের শুনানি করে বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ  এ আদেশ দেন।

আজ আদালতে রিজভীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সগীর হোসেন লিওন। 

এর আগে ২০১৪ সালের এপ্রিল মাসে হাইকোর্ট থেকে জামিন নিয়েছিলেন রিজভী।

উল্লেখ্য, বিএনপির লাগাতার অবরোধ কর্মসূচির মধ্যে ২০১৪ সালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে বেশ কয়েকজন শীর্ষ নেতাকে গ্রেপ্তার করে পল্টন থানায় নিয়ে পুলিশ। পরবর্তিতে রিজভীসহ বিএনপির মোট ১৫৩ শীর্ষ নেতাদের বিরুদ্ধে নাশকতা ও গাড়ি ভাঙচুরের মামলা করে পুলিশ। সে মামলা 

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.