Sylhet Today 24 PRINT

\'জিয়ার আদর্শ বুকে নিয়ে আন্দোলনে নামতে হবে \'

সিলেটটুডে ডেস্ক |  ৩১ মে, ২০১৬

জাতীয়তাবাদী যুব আইনজীবী সমিতির নেতারা বলেছেন, 'দেশের এ ক্লান্তিলগ্নে জিয়ার রহমানের আদর্শ বুকে ধারণ করে আন্দোলন সংগ্রামে নামতে হবে। তাহলেই দেশে সঠিক গণতন্ত্র ফিরে আসবে।'

সোমবার (৩০ মে) বিকেলে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির হলরুমে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় বক্তারা একথা বলেন।

আলোচনা সভার আয়োজন করে বিএনপিপন্থি তরুণ আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী যুব আইনজীবী সমিতি।

আলোচনায় বক্তারা বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃতেই এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা পেয়েছে। তিনি ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। তার নেতৃতেই এদেশ গণতান্ত্রিকভাবে এগিয়ে গেছে।

বক্তারা বলেন, দেশের এ ক্লান্তিলগ্নে জিয়ার রহমানের আদর্শ বুকে ধারণ করে আন্দোলন সংগ্রামে নামতে হবে। তাহলেই দেশে সঠিক গণতন্ত্র ফিরে আসবে।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও সুপ্রিমকোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. ফারুক হোসেনের সভাপতিত্বে এতে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লা আল বাকী, সাংগঠনিক সম্পাদক (সাধারণ) অ্যাডভোকেট মহিউদ্দিন মহিম, সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহফুজ, অ্যাডভোকেট মানিক প্রমুখ।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.