Sylhet Today 24 PRINT

মমতাকে শাড়ি ও কবিতার বই দিলেন এরশাদ

সিলেটটুডে ডেস্ক |  ৩১ মে, ২০১৬

বাংলাদেশের জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিজয়ে শুভেচ্ছা জানিয়ে উপহার হিসেবে শাড়ি ও নিজের লেখা কবিতার বই পাঠিয়েছেন। 

এরশাদের ভাতিজা আহসান হাবিবের মাধ্যমে এ উপহার পাঠানো হবে বলে জানা গেছে।দু-এক দিনের মধ্যে এই উপহার মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছে দেবেন।

সম্প্রতি আহসান হাবিব বাংলাদেশে গেলে এরশাদ তাঁর হাতে এসব শুভেচ্ছাবার্তা ও উপহার দিয়ে পৌঁছে দিতে বলেন।

 

আহসান হাবিব বলেন, এরশাদ উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ এবং তাঁর বাল্যবন্ধু প্রয়াত কমল গুহর ছেলে উদয়ন গুহর বিজয়েও শুভেচ্ছা জানিয়ে উপহার পাঠিয়েছেন। তিনি ওই দুই বিজয়ীর কাছে ইতিমধ্যে উপহার পৌঁছে দিয়েছেন। এবার কলকাতায় গিয়ে উপহার ও শুভেচ্ছাবার্তা মমতার হাতে পৌঁছে দেবেন।

এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিজয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী শুভেচ্ছা জানিয়েছেন। শপথ নেওয়ার আগের দিন মমতাকে ২০ কেজি পদ্মার ইলিশ পাঠিয়েছেন শেখ হাসিনা।

এ ছাড়া মমতার শপথ অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দূত হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের শিল্পমন্ত্রী আমির হোসেন আমু

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.