Sylhet Today 24 PRINT

মোসাদ সংশ্লিষ্টতা স্বীকার করেছেন আসলাম চৌধুরী : ডিবি

সিলেটটুডে ডেস্ক |  ০৯ জুন, ২০১৬

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা  মোসাদের সঙ্গে সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী। সরকার উৎখাতে মোসাদের এজেন্ট মেন্দি এন সাফাদির সঙ্গে বৈঠকের কথাও স্বীকার করেন তিনি।

বৃহস্পতিবার (০৯ জুন) ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ব্রিফিংয়ে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট প্রধান ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম জানান, ডিবির রিমান্ডে জিজ্ঞাসাবাদে এসব কথা স্বীকার করেছেন আসলাম চৌধুরী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.