Sylhet Today 24 PRINT

জাপা’র কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব হলেন এমপি এহিয়া

সিলেটটুডে ডেস্ক |  ২২ জুন, ২০১৬

জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম-মহাসচিব মনোনিত হয়েছেন সিলেট-২ আসনের সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী এহিয়া। বুধবার দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে জাতীয় পার্টির কেন্দ্রীয়নির্বাহী কমিটির আরো ৫ উপদেষ্টা, ২১ ভাইস চেয়ারম্যান, ১৬ যুগ্ম-মহাসচিব ও ৬ সাংগঠনিক সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে।

পার্টির চেয়ারম্যানের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভরায় স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব পদে নাম ঘোষণা করা হয়েছে পার্টির চেয়ারম্যান পূর্ণাঙ্গ কমিটি গঠনের কাজ শেষ করে তাদের নাম পদের তালিকায় ক্রমানুসারে ঠিক করবেন। তা ছাড়া এসব পদে আরো নাম ঘোষণা বাকী রয়েছে। পরে তাদের নাম জানানো হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.