Sylhet Today 24 PRINT

জুড়ীতে ১ শিবির কর্মী গ্রেফতার

বড়লেখা প্রতিনিধি |  ২১ মার্চ, ২০১৫

মৌলভীবাজরের জুড়ী উপজেলায় পুলিশ অ্যাসল্ট মামলায় শিবির কর্মীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত শিবির কর্মী মো. মামুন মিয়া (২৬)। মামুন জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের হাসনাবাদ গ্রামের মো. আতিক উল্লার ছেলে।

শনিবার সকাল ৬টার দিকে জুড়ী থানা পুলিশ হাসনাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
 
এ ব্যাপারে জুড়ী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. ফাত্তাহ মিয়া  বলেন, মামুনের বিরুদ্ধে পুলিশ অ্যাসল্ট মামলা ছাড়াও বাস পোড়ানোর মামলা রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.