Sylhet Today 24 PRINT

সমাবেশে গান গাইলেন রওশান এরশাদ

সিলেটটুডে ডেস্ক |  ১৬ জুলাই, ২০১৬

নেতা-কর্মীদের উজ্জীবিত করতে দলীয় সংগীত গাইলেন বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ।

শনিবার বিকেলে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সন্ত্রাসবিরোধী সমাবেশে গান গেয়ে শোনান তিনি।

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের বক্তব্য শেষ হওয়ার পর অনুষ্ঠানের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা বিরোধীদলীয় নেতাকে কিছু বলার জন্য অনুরোধ করেন। মঞ্চে এসে রওশন এরশাদ গেয়ে ওঠেন ‌'নতুন করে আজ শপথ নিলাম, নতুন বাংলাদেশ গড়ব মোরা...। নতুন বাংলাদেশ গড়ব, তোমরা রাজি আছ তো?' এর জবাবে উপস্থিত জনতা হাত নেড়ে তাঁকে সমর্থন জানান।

এর আগে এক ইফতার অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গজল গেয়ে শুনিয়েছিলেন বিরোধীদলীয় নেতা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.